1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিশ্র ফলের বাগান ও মৎস্য প্রকল্প করে সফল রাউজান পৌর কাউন্সিলর আজাদ   - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

মিশ্র ফলের বাগান ও মৎস্য প্রকল্প করে সফল রাউজান পৌর কাউন্সিলর আজাদ  

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৭৯ বার

শাহাদাত হোসেন রাউজান (চট্টগ্রাম)

শখের বশে বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন মিশ্র ফলের বাগান গড়ে তুলে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন। তিনি একজন বৃক্ষপ্রেমিক। শৈশবকাল থেকেই বৃক্ষের প্রতি ছিল অপরিসীম ভালোবাসা তাঁর। রাজনীতি ও জনপ্রতিনিধির পাশাপাশি নিজ এলাকায় প্রায়

১০ একর জায়গাতে গড়ে তুলেছেন ফলের বাগান।তিনি শত ব্যস্ততার মাঝেও শখের এই ফলদ বাগান করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। বর্তমানে তার শখের বাগানে শোভা পাচ্ছে দেশী ও বিদেশী নানান জাতের ফল। তাঁর বাগানে ঝুলছে আম, কাঁঠাল, লেবু, লিচু,জাম্বুরা, মাল্টা, পেঁপে, পেয়ারাসহ ইত্যাদি। এছাড়াও তিনি ১৬ একর আয়তনের পুকুর জলাশয়ে করেছেন রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ, তেলাপিয়া মাছের চাষবাদ। মাছ চাষ থেকে কাউন্সিলর আজাদ হোসেনের বছরে আয় ১০ লাখ টাকা। রয়েছে ডেইরী ফার্মও। বর্তমানে তিনি একজন সফল খামারী।

পৌর কাউন্সিলর আজাদ হোসেন জানান, বিগত ৮ বছর আগে শখ করে দশ একর সমতল টিলাতে গড়ে তুলেছি উন্নত দেশি-বিদেশি জাতের ফলদ বাগান। উন্নত জাতের ফল গাছের মধ্যে লাগানো হয়েছে  মাল্টা, কমলা, আম, কলা, খেজুর, পেয়ারা, লিচু, কাঁঠাল, পাতি লেবু, লেবু, পেঁপে,জাম্বুরা, আমলকী, বড়ই, জলপাইসহ ইত্যাদি।   তিনি আরো জানান,তাঁর  মাছ চাষের পুকুর থেকে প্রতি বছর আয় হয় ১০ লাখ টাকা। মিশ্র ফলের বাগান থেকে আয় হয় এক লাখ টাকা। ডেইরী ফার্মে লালন করা গাভী থেকে দুধ বিক্রি বাবদ আয় হয় বছরে ১ লাখ টাকা। ডেইরী ফার্মে লালন করা গরু বড় করে কোরবানীর সময় বিক্রি করে প্রায় বিশ লাখ টাকা। তাঁর এসব প্রকল্প পরিচর্যা ও দেখা শুনার জন্য রয়েছে কর্মচারী।

এক সময় শখের বসে শুরু করলেও এখন বাণিজ্যিক রুপে এসব প্রকল্প পরিনত হয়েছে। রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, পৌর কাউন্সিলর আজাদ হোসেন জনপ্রতিনিধির   পাশাপাশি নিজ এলাকায় গড়ে তুলেছেন মিশ্র ফল বাগান। তাকে আমরা নিরাপদ ফল উৎপাদনের জন্য বিভিন্ন  পরামর্শ দিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net