1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পীরে কামেল আল্লামা আবদুস ছোবাহান শাহ মাইজভাণ্ডারী”র ৩৪তম ওরশ শরীফ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

রাউজানে পীরে কামেল আল্লামা আবদুস ছোবাহান শাহ মাইজভাণ্ডারী”র ৩৪তম ওরশ শরীফ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৪৭২ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজানে পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ত্বরিকত হাদিয়ে দ্বীনে মিল্লাত হযরত আল্লামা হাফেজ কারী আবদুস ছোবাহান শাহ আল কাদেরী আল চিশতি মাইজভাণ্ডারী (ক.)”র ৩৪তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে ৷ ওরশ উপলক্ষে সোমবার (২৪জুন) রাউজান সদর ইউনিয়নের ছোবাহানিয়া দরবার শরীফে আয়োজন করা হয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, নাতে মোস্তফা পরিবেশন, মিলাদ মাহফিল ও জিকির ছেমা মাহফিল।

আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান মো. নুরুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। উদ্বোধক ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মো. নুরুল আনোয়ার, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুল আমিন, মাওলানা নুরুল করিম, মো. নুরুল মোস্তফা। মাওলানা এস এম আলী আকবর তৈয়বীর সঞ্চালনায় তকরির করেন
ইসলামি ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, মাইজভান্ডার দরবার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী, সাইফুল ইসলাম নেজামী, মাওলানা ইহাসান কাদের। এসময় উপস্থিত ছিলেন ফজলুল কাদের মেম্বার, ফোরকান মেম্বার, এস এম লিটন, এজাবত উল্লাহ,আবুল কাশেম,ইসহাক ইসলাম, মাসুদুল আলম, জামাল উদ্দিন। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।পরে আগত আশেক ভক্তের মাঝে তাবরুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net