1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন ব্যারিস্টার সুরেশ- এমপি ফজলে করিম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন ব্যারিস্টার সুরেশ- এমপি ফজলে করিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৩৩ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজানের স্বনামধন্য প্রাচীন বিদ্যাপীঠ ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন এস.এস.সি-২০২৪পরিক্ষায় শতভাগ সাফল্য অর্জন করায় কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা, বার্ষিক পুরষ্কার  বিতরণী সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।

ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের সভাপতি ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের  সাবেক অধ্যাপক রণজিৎ কুমার দে, থানার ওসি জাহিদ হোসেন।  আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক বিশু কুমার চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, দিলীপ কুমার চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায়  বলেন, আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন ব্যারিস্টার সুরেশ। এলাকার ছেলে-মেয়েকে সুশিক্ষিত করতে ব্যারিস্টার সুরেশ তাঁর নামে এই বিদ্যায়তন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার  বিস্তারে অনন্য ভূমিকা  রেখে যাচ্ছে। ২০২৪সালে এস.এস.সি পরিক্ষায় শতভাগ সাফল্য অর্জন তারই উজ্জ্বল উদাহারণ।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net