1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৯৪ বার

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও বর্ণাঢ্য আনন্দ র‌্যালীর মধ্য দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়েছে।

রোববার (২৩ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারস্থ এমপি কার্যালয়ের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এম. তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. আবদুল মান্নান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়া খোকন, ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, ভিপি মাহবুব হোসেন মজুমদার, আবু তাহের, জাফর ইকবাল, এ কে খোকন, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আবদুল জলিল রিপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, উপ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল হালিম চৌধুরী নিজাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার মজুমদার জুয়েল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম, পৌর কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, কামাল হোসেন, হাসান মামুন শরীফ, গুনবতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভিপি আবুল খায়ের, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, উপজেলা আওয়ামী লীগ নেতা নজির আহমেদ মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ প্রমুখ।

এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি’র নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ। এছাড়াও কেককাটা ও আলোচনা সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালিটি মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ শেষে এমপি কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net