1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পুলিশ থেকে একজনকে ছিনিয়ে নিয়েছে জনতা নেশাগ্রস্ত পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ট পিতা-মাতা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল

রাউজানে পুলিশ থেকে একজনকে ছিনিয়ে নিয়েছে জনতা নেশাগ্রস্ত পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ট পিতা-মাতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৩০৮ বার

শাহাদাত হোসেন, রাউজান(চট্টগ্রাম)  প্রতিনিধিঃ

রাউজানে নেশাগ্রস্ত পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ট পিতা মাতা। গতকাল ১২জুন বুধবার বিকালে উপজেলার কদলপুর ইউনিয়নের গুচ্ছ প্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গৃহহীন পরিবার হিসাবে সরকারের আবাসন প্রকল্পে গত দেড় বছর ধরে বসবাস করছেন তাজুল ইসলাম ও জাহানারা বেগম দম্পতি। তাদের সংসারে রয়েছে দুই ছেলে আরিফুল ইসলাম, আয়ুব আলী ও মেয়ে আমেনা বেগম। এর আগে তারা থাকতেন নগরীর ব্রম্মা কলনীতে। সেখানে নেশার জগতে প্রবেশ করেন একপুত্র আয়ুব আলী। নিষিদ্ধ মাদক ‘আইস’ নেশায় আসক্ত হয়ে পড়ে। সবসময় লেগে থাকত মারামারি ও মাতলামীতে। সংসাওে চলতে থাকে নানা অশান্তি। এই পরিস্থিতিতে তাজুল ও জাহানারা দম্পতি একটু সুখ ও শান্তির জন্য খুঁজতে থাকে নিরাপদ আশ্রয়। ২০২২ সালের মাঝামাঝি এক লাখ টাকার বিনিময়ে লোকমান নামে এক ব্যক্তি থেকে কদলপুর গুচ্ছ গ্রাম আবাসন প্রকল্পে ক্রয় করেন একটি ছোট পরিসরের একটি বাড়ি। এ দম্পতির বিশ্বাস ছিল ছেলে মাদক ছেড়ে সাবাভিক জীবনে ফিরে আসাবে নতুন করে। কিন্তু সব আশা বিফলে গিয়ে পুত্র আয়ুব আলী হয়ে উঠে আরো বেপোরোয়ায়। শুধুকি পরিবার তার জন্য অতিষ্ঠ পুরো সমাজ। গত ১০ জুন নেশাগ্রস্ত আয়ুব মাতাল অবস্থায় নিজের শরীরে নিজে বেল্ট  দিয়ে আঘাত করতে থাকে। রক্তাক্ত অবস্থায় এলাকার লোকজন তাকে থামানোর চেষ্টা করে। উল্টো ধারালো দা দিয়ে আক্রমন চালায় সেই। এলাকার লোকজন এক পর্যায়ে নেশাগ্রস্তসহ পুরো পরিবারকে ঘর ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে। এমন অবস্থায় বাধ্য হয়ে ছোট ভাইসহ এলাকার ৬/৭জনকে অভিযুক্ত করে রাউজান থানায় লিখিত অভিযোগ করেন ছোট বোন আমেনা বেগম। অভিযোগ পেয়ে পুৃলিশ নেশাগ্রস্ত ভাইকে আটক করে চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে সেই মারমূখি আচরণ শুরু করে আবসন প্রকল্পে। এ অবস্থায় ছোট বোন আমেনা বেগম স্থানীয় সংসদ সদস্যকে অবিহিত করেন সর্বশেষ পরিস্থিতি। সংসদ সদস্য তাৎক্ষণিক পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। থানা পুলিশের এস আই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ নেশাগ্রস্তসহ স্থানীয় হারুণ নামে একজনকে আটক করে পুলিশ ভ্যানে তুলেন। হারুণকে আটকের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে হারুণকে ছিনিয়ে নেয়। অপরদিকে নেশাগ্রস্ত আয়ুব আলীও পুলিশ ভ্যান থেকে পালিয়ে যায়। সেই পালিয়ে পূনঃরায় নিজ গৃহে দরজা বন্ধ করে নিজের শরীরে ছুরি আঘাত করতে থাকে। পুলিশ তাকে ঘর থেকে বের হতে নানা আকুতি মিনতি করতে থাকে প্রায় ঘন্টাকানিক ধরে। সেই ভিতর থেকে আত্মহত্যার করবে বলে পুলিশকে বলতে থাকে। পুলিশ অনেক বুঝানোর পরও সেই তার অবস্থান পরিবর্তন করতে পারে নাই। পুলিশ পিছু হটে গাড়ির দিকে চলে যায়। পুলিশ চলে গেছে ভেবে আয়ুব আলী ঘর থেকে বের হয়। বের হলে স্থানীয় লোকজনে সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়।  এ রির্পোট লেখা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হারুনকে পুলিশ আটক করতে পারে নাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net