1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৮ আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্যসহ ৩ জন আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

ঈদগাঁও থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৮ আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্যসহ ৩ জন আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৩৮ বার

মোঃ ওসমান গনি (ইলি),কক্সবাজারঃ

কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশন থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম নামের এপিবিএন পুলিশ সদস্য ও ২ জন রোহিঙ্গাসহ ৩ জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার বিকালে ঈদগাঁও বাস স্টেশনের গরু বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য শরিফুল ইসলাম। তার বাড়ী চট্টগ্রাম খাগড়াছড়ি, মো: শফিক, পিতা-মতিউর রহমান,মাতা- তৈয়বা বেগম,সাং-

উখিয়া বালুখালী ক্যাম্প নং -০৮,ব্লক -৩৯,এফসিএন-১২০৮৫৪, হেড মাঝি- সোনালী, সাব মাঝি- ইসলাম,থানা-উখিয়া, নুরুছালাম,পিতা-আব্দুল,হাকিম,মাতা-লায়লা বেগম,সাং-জামতলী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-১৫, ব্লক- E ১৬,হেড মাঝি- তাহের,সাব মাঝি-আবদুল্লাহ,
থানা-উখিয়া,জেলা- কক্সবাজার।

বুধবার (৫ জুন) বিকাল ঈদগাঁও গরু বাজার থেকে ও বাস স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বলেন, চট্টগ্রামের উদ্দেশ্য বড় একটি ইয়াবার চালান যাওয়া গোপন সংবাদ পেয়ে উক্ত স্থানে অভিযান চালায়। ঈদগাঁও গরু বাজার চায়ের দোকানে থেকে দুইজনকে, বাস স্টেশন থেকে এক জনকে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে
আনুমানিক ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net