1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাম্বল ছড়া যেন ময়লার ভাগাড়, দখল দূষণে বিলীনের পথে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল

চাম্বল ছড়া যেন ময়লার ভাগাড়, দখল দূষণে বিলীনের পথে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৯২ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল পাহাড়ের পাদদেশ থেকে পশ্চিম চাম্বল বাংলাবাজার জলকদর খাল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ প্রবাহমান চাম্বল ছড়াটি এখন দখল দূষণে বিলীনের পথে। বর্ষাকালীন সময়ে বিশেষ করে চাম্বল ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের প্রায় ১০ হাজার লোকের পানি নিষ্কাশনের বিকল্প ছড়া এটি। এ ছড়াটি বয়ে গেছে চাম্বল বাজার হয়ে বাঁশখালী প্রধান সড়ক দিয়ে একেবারে জলকদরে।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চাম্বলবাজারস্থ প্রধান সড়কের উপর নির্মিত ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশে প্রবাহমান চাম্বল ছড়াটির বেশীরভাগ অংশ দখল করে দোকানঘর নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালী কিছু মহল। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন অব্যাহতভাবে ময়লা ফেলার কারণে মৃতপ্রায় চাম্বল ছড়াটি দখল ও দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় ছড়ার পশ্চিমাংশের মুখসহ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেছেন স্থানীয় কতিপয় প্রভাবশালী। এছাড়াও ছড়ার পাশের বাসিন্দাদের ফেলে রাখা ময়লা ও আবর্জনায় পুরো ছড়াটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। যার কারণে স্বাভাবিক পানি চলাচল বন্ধের পথে।

স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, চাম্বল ছড়াটি মূল বাজারের ব্রিজের পূর্ব ও পশ্চিম প্রান্ত দখল করে দোকানঘর ও অবৈধ স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালী মহল। এতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। যার দরুণ ছড়াটি ভরাট হয়ে আছে। স্বাভাবিক পানি চলাচল ব্যাহত রয়েছে। সামান্য বৃষ্টি হলে ছড়ায় পানি জমে। ময়লা পানিতে মশা-মাছির উপদ্রব যেমন তার চেয়ে দুর্গন্ধে জনজীবন অতিষ্ট। পূর্ব পাহাড়ি ঢল নেমে সোজা জলকদরে পঁতিত হওয়ার বিকল্প ছড়াটি দখল করে স্থাপনা নির্মাণ এখনও অব্যাহত রেখেছেন প্রভাবশালীরা। এছাড়াও প্রতিনিয়ত যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ছড়ার মধ্যে ফেলে রাখায় জনগুরুত্বপূর্ণ এ ছড়াটি এখন মৃতপ্রায়। বিষয়টি দেখার কেউ নেই। তাই স্থানীয় সচেতন এলাকাবাসী ছড়াটি রক্ষার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জরুরী ভিত্তিতে পুনর্খননের দাবি জানিয়েছেন।

চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, চাম্বলের পূর্ব চাম্বল ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের ও আশপাশের জনবসতির পানি নিষ্কাশনের একমাত্র পথ সরকারি খাস খতিয়ানভুক্ত ছড়া দখল করে নির্মিত দোকানপাট, অবৈধ স্থাপনা কয়েকযুগ পার হলেও উচ্ছেদ করতে পারেনি প্রশাসন। বর্ষাকালীন সময় প্রবল বর্ষণে স্থানীয় বাজারের পূর্বাঞ্চলের কয়েক হাজার লোকজনের মাছের ঘের, ফসলি জমি পানিতে তলিয়ে যায়। ছড়াটি দখলমুক্ত করে পানি চলাচলের স্বাভাবিক গতি ফেরাতে উচ্ছেদ অভিযান সহ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী অনুপম পাল বলেন, চাম্বল ছড়াটি দখল করে স্বাভাবিক পানি চলাচলের পথ বন্ধ রাখার বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থাগ্রহণ করা হবে।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী বলেন, সরকারি ছড়া দখল করে পানি চলাচল বন্ধের বিষয়টি খতিয়ে দেখে জনস্বার্থে দ্রুত আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net