1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীর হারানো ঐতিহ্যকে ফিরে আনতে হবে - এমপি ফজলে করিম চৌধুরী  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

হালদা নদীর হারানো ঐতিহ্যকে ফিরে আনতে হবে – এমপি ফজলে করিম চৌধুরী 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৮৯ বার

শাহাদাত হোসেন,

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায় মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম শীর্ষক প্রকল্প কেন্দ্রীয় কর্মশালায় রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্পজাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা গুরুত্বপূর্ণ। হালদাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর হারানো ঐতিহ্যকে ফিরে আনতে রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি সংসদ সদস্য ও হালদা পাড়ের বাসিন্দাদের নিয়ে কমিটি করতে হবে। তাহলে হালদার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আরও বলেন, হালদা নদীর সাথে সংযুক্ত শাখা খাল গুলো খনন করতে হবে এবং শাখা খালের মধ্যে কলকারকারখানা, ডেইরী ফার্ম, পোল্টি ফার্মের  বজ্য ফেলা বন্ধ করতে হবে।যারা  হালদা মাছ শিকার করে তাঁরা দেশের শত্রু। তাদের আইনের আওতায় আনতে উপজেলা প্রশাসনকে কাজ করতে হবে। শাখা খালের সুইস গেইট সংস্কার এবং অকেজো হ্যাচারি গুরো মেরামত করতে হবে। নতুন ভাবে আরো হ্যচারী নির্মান করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার (৪জুন) দুপুরে আয়োজিত কর্মশালা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।তিনি তার বক্তৃায় বলেন হালদা নদীর মা মছের প্রজনন বৃদ্ধি ও মাছের অভয়শ্রম গড়ে তোলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে । সকলের সহায়তা পেলে হালদার পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে।

বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম ( সার্বিক) অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান,  খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমাসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির। এই অনুষ্ঠানের আগে হালদা নদী সর্তারঘাট এলাকায় হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।প্রায় দুই’শ কেজি পোনা অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net