1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার

নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২৮৯ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভাধীন বিজয় পাড়ার বাসিন্দা নবীনগর বাজারে ব্যবসায়ি সোহাগ মিয়া (৩৩) ও তার স্ত্রী জান্নাতুল আক্তার (২২) ও দুই মেয়ে ফারিয়া (৪) ও ফাহিমা (২) এর ঝুলন্ত লাশ সোহাগের নিজ ঘর থেকে উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।

রবিবার (জুলাই ২৮) সকাল ৭টার দিকে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় চারজনের লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের পিতা আমির হোসেন জানান, সোহাগ আমার বড় ছেলে, তাদের মধ্যে পারিবারিক কোন সমস্যা ছিলনা। গতকাল রাতেও তারা হাসিখুশি ছিলো, কি কারণে তার স্ত্রী, দুই শিশু সন্তানসহ গলায় ফাঁস লাগালো কিছুই বুঝতে পারছি না।

সোহাগের শাশুড়ী জানান, আমার ঘরের সাথে আমার মেয়ের ঘর, সকাল হয়ে গেলো কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠছে না, অনেকবার ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে আমি চিৎকার শুরু করি, আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভাঙ্গে, তখনই দেখতে পেলাম আমার মেয়ে, দুই নাতনি ও জামাই ফাঁসিতে ঝুলে আছে।

এলাকাবাসী জানান, সোহাগ একজন সামাজিক লোক ছিলো, কি কারণে এমন করলো কিছুই বুঝতে পারছি না।

নবীনগর থানার অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে পুলিশ চারজনের লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মুত্যুর কারণ জানতে আমাদের তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষ হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net