1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ইউপি উপ-নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মীরসরাইয়ে ইউপি উপ-নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২৭৩ বার

মীরসরাই প্রতিনিধি :

মীরসরাইয়ে দুইটি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও শূণ্য সদস্য পদে উপ-নির্বাচনে ৯ প্রার্থী মনোনায়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জাকির হোসেনের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার করেরহাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ ও খৈইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায়। করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদ ও খইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদ শূণ্য হয়ে পড়ায় উপনির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।

করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, সুলতাল গিয়াস উদ্দিন জসিম, জামাল উদ্দিন, মোহাম্মদ শোয়াইব ও সাইফুদ্দিন চৌধুরী, খইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থীরা হলেন, দেলোয়ার হোসেন, ফরহাদ হোসেন, রিয়াজুল হক, শাখাওয়াত হোসেন ও মো. হাসান।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, করেরহাট ইউনিয়নেচেয়ারম্যান পদে ১১টি ভোট কেন্দ্রের ৭৩টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ৩০০৬৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ১৬০৭২ জন মহিলা ১৩৯৯১ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন। অন্যদিকে খইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ১টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৩৫৫১ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার জাকির হোসেন বলেন, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪ জন ও খইয়াছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে ৫ জন সহ ৯ জন মনোনায়ন দাখিল করেছেন। শুক্রবার (৫ জুলাই) প্রার্থীদের মনোনায়নপত্র বাছাই ও মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের তারিখ (১০ জুলাই) বুধবার। প্রতিক বরাদ্দ ১১ জুলাই বৃহস্পতিবার। শনিবার (২৭ জুলাই) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net