1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শীলকূপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত 

শীলকূপ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩০৩ বার

বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে সোমবার বিকেলে শীলকূপ উসমান কমিউনিটি সেন্টারের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহাদাত রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আরিফ মঈন উদ্দিন ও সেলিম উল্লাহ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেয়র জহুরুল ইসলাম জহুর।

সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম।

সম্মেলনে উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি ও পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোছাইন, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ফরহাদুল আলম, সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদ পাশা, মনছুরুল আলম, আবদুল জব্বার, জামাল উদ্দিন, জাহেদুল ইসলাম মিজান, সায়েম, হারুনুর রশিদ, মিজানুর রহমান, বেলাল সিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মিজান সিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলনের আগে নেতৃবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net