1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সকল বাস টার্মিনালকে চাঁদা মুক্ত রাখতে রেলি ও পথসভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

সকল বাস টার্মিনালকে চাঁদা মুক্ত রাখতে রেলি ও পথসভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৪১ বার

কিশোর ডি কস্তা :

১৭ ই আগস্ট ২০২৪ইং রোজ শনিবার জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন ( গভঃ রেজিঃ নং ২৭২৩ ) এর উদ্যোগে একটি রেলি ও পথসভার আয়োজন করা হয় , উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এবং আইডিয়াল কলেজের সাবেক ভিপি মোস্তাকুর রহমান মোস্তাক তিনি বক্তব্যকালে বলেন ছাত্র জনতার আন্দোলনের দেশ ও দেশের বাইরের অপশক্তির হাত থেকে দেশ রক্ষা পেয়েছে , ফেডারেশনের পক্ষ থেকে তাই ছাত্র ও জনতাকে সংগ্রামী অভিনন্দন এবং সকল শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করেছেন


ও তাদের শোকসন্তপ্ত পরিবার কে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন । তিনি আরো বলেন বাঙালি জাতির অহংকার নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে তিনি ধন্যবাদ জানান এবং সকল শ্রেণীর পেশার ভাইদেরকে সরকারের পাশে থাকার জন্য অনুরোধ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমিকদের জন্য কিছু দাবি পেশ করেন তার নিম্নরূপ
১, বাংলাদেশের সকল বাস টার্মিনাল এবং সড়ক চাঁদা মুক্ত করতে হবে ।
২, মালিক কর্তৃক সরকারের নিয়ম-নীতি অনুযায়ী সকল শ্রমিককে নিয়োগ পত্র দিতে হবে।
৩, দক্ষ শ্রমিক তৈরি করার জন্য সরকারি খরচে বিভাগে বিভাগের ট্রেনিং সেন্টার করতে হবে।
৪, প্রতিটি বাস টার্মিনালে শ্রমিক ও যাত্রীদের জন্য অস্থায়ী চিকিৎসা সেবাকেন্দ্র করতে হবে ।
৫, শ্রমিক ও যাত্রীদের জন্য প্রতিটি টার্মিনালে বিশ্রামাগার করতে হবে।
৬, মহাসড়কের পাশে অবস্থিত বাজার সমূহ অন্য স্থানে স্থানান্তর করতে হবে ।
এছাড়া তিনি সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন ।
সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা তিনি সকল শ্রমিক ভাইদের কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন । উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক আমিরুল ইসলাম লিটন , কোষাধ্যক্ষ শেখ হুমায়ূন আহমেদ , সড়ক সম্পাদক খলিলুর রহমান ও সদস্য মিজানুর রহমান মিজান সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net