ঢাকা   ০২:৫৬:৪৭ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

হাতিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে হয়রানির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৩২২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালী হাতিয়ায় ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে হয়রানি করার অভিযোগ উঠেছে।

অপপ্রচারে হয়রানীর স্বীকার নেতারা হলেন, হাতিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ও সোনাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন শের আলী এবং দ্বীপ সরকারী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও সোনাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: নুর উল্যাহ সৈকত।

আকবর হোসেন শের আলী বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীদের কর্মকান্ড নিয়ে গত ১৫ আগষ্ট একটি অনলাইন পত্রিকায় ‘হাতিয়ায় চিহিৃত সন্ত্রাসীদের আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা’ এমন শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। সেখানে উদ্যেশ্য প্রনোদিতভাবে সম্মানহানী এবং জনমনে ভুল ধারনা সৃষ্টির লক্ষ্যে আমি এবং সৈকতের নাম উল্লেখ করা হয়। আমরা এসকল কর্মকান্ডে কখনোই সম্পৃক্ত ছিলাম না। এমন কি আমাদের নামে হাতিয়া থানায় কোন ধরনের মামলাতো দুরের কথা কোন অভিযোগও নেই। আমি এই অপপ্রচারের প্রতিবাদ জানায়।

এবিষয়ে হাতিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ বলেন, তারা দুজনই ছাত্রদলের নিবেদিত কর্মী। কিছু দুস্কৃতিকারী আওয়ামীলীগের সন্ত্রাসীদের নামের সাথে তাদের নাম যুক্ত করে দিয়েছে। হতিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এর নিন্দা জানায়।

জিল্লুর রহমান রাসেল
হাতিয়া প্রতিনিধি
২০.০৮.২০২৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি