1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় ভাবে বীর ঘোষণা করতে হবে  - মাগুরায় মিয়া গোলাম পরওয়ার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় ভাবে বীর ঘোষণা করতে হবে  – মাগুরায় মিয়া গোলাম পরওয়ার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৪২৭ বার

মোঃ সাইফুল্লাহ ;

বাংলাদেশজা মায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রাস্ট্রীয় ভাবে বীর ঘোষণা করতে হবে। তিনি দেশ পূনর্গঠন না হওয়া পর্যন্ত অর্ন্তবর্তীকালীন সরকারের সময় দিয়ে সহযোগিতা করতে চাই বলে উল্লেখ করে বলেন, দেশের মানুষের ওপর গুম খুন মিথ্যা মামলা ও নির্যাতন চালিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছর দেশকে দোযকে পরিনত করেছিল।  তিনি রবিবার বিকেলে মাগুরা সার্কিট হাউজে জেলা জামায়াত আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় এবং শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ শহীদ পরিবারের মাঝে ২ লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য, সাবেক ছাত্র নেতা  অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের  অন্যতম সদস্য ও যশোর – কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, মাগুরা জেলা জামায়াতের সাবেক আমীর ড, আলমগীর হোসেন। জেলা জামায়াতের সেক্রেটারী অধাপক সাইদ আহম্মেদ বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা হেফাজতে ইসলামীর সভাপতি কাজী জাবেদ আলী, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে হাফেজ  মাও লিয়াকত আলী খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৈনিক সাদিকুল ইসলাম সাদিসহ অন্যরা। প্রধান অতিথি বলেন, দেশ ও জনগনকে মুক্ত করেত যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন তারা জাতীয় বীর। তিনি রাষ্ট্রীয় ভাবে তাদের বীর হিসেবে ঘোষনার করা উচিৎ বলে জামায়াতের পক্ষ থেকে দাবি জানান।  বর্তমান অর্ন্তবর্তীকালিন সরকার ইতিমধ্যে স্বৈরাচারি সরকারের অপকর্মের বিচার কাজ শুরু করেছে, তাদের সকল অপকর্মের বিচার হবে বলে তিনি আশাবাদী।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net