1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ হাসিনা শাস্তি না হওয়া পর্যন্ত নেতা কর্মীদের রাজপথে থাকার আহবান এনামুল হক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

শেখ হাসিনা শাস্তি না হওয়া পর্যন্ত নেতা কর্মীদের রাজপথে থাকার আহবান এনামুল হক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৪৮ বার

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম বলেছেন, আওয়ামী লীগ হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে।
শেখ হাসিনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে, মন্তব্য করে এনামুল হক এনাম বলেন, খুব বড় গলায় বলতেন, আমি পালাব না। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে,ইতিহাসে আমাদের পালানোর স্বাভাব নাই, আর আজ ইতিহাস’কে কলঙ্কিত করে ভয়ে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েন শেখ হাসিনা তার গুন্ডা বাহিনী’কে রেখে।

এসময় তিনি আরও বলেন, হাসিনার বিচার দাবিতে সব রাজনৈতিক দল আজ সমাবেশ করছে। হাসিনা শতশত মানুষকে হত্যা করেছে, গুম করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। সব প্রতিষ্ঠান ধ্বংস করে হাসিনা একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম করেছিল এই হাসিনা সরকার, এখন সব কিছুরই হিসাব করার সময় এসেছে, বিএনপির নেতাকর্মীদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে আপনারা এই খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত নেওয়া হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার মইজ্জ্যারটেক চত্বরে কর্ণফুলী উপজেলা বিএনপির দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্ণফুলী উপজেলা বিএনপির আহবায়ক এস এম মামুন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব হাজ্বী মো: ওসমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান,কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ গিয়াস উদ্দিন ফারুকীর ফায়সাল, আব্দুল গফুর মেম্বার, আব্দুল কাদের,
আবু তৈয়ব কন্ট্রাক্টার, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, ইউনিয়ন বিএনপির সভাপতি যথাক্রমে ইদ্রিস হায়দার,এটিএম হানিফ,শেখ আহম্মদ মেম্বার,কাজী মাঈনুদ্দিন টিপু, সাধারণ সম্পাদক যাথক্রমে আবু তাহের, মনির উদ্দীন মুন্সী, সেলিম খান,এস এম ফারুক হোসাইন, বিএনপি নেতা এজাবত উল্লাহ, জেলা যুবদলের সহ-সভাপতি মো: ছালেহ জহুর, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পিয়ারু,সহ সাংগঠনিক সম্পাদক মো: সেলিম, জসিম উদ্দিন জুয়েল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, কর্ণফুলী উপজেলা যুবদলের আহবায়ক মো: নুরুল ইসলাম মেম্বার, নুরুল কবির,নুর উদ্দিন, আবুল হাশেম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মাঈনুদ্দিন মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ফারুক,উপজেলা শ্রমিক দলের আহবায়ক তৈয়বুল আলম অঙ্কুর মেম্বার,সদস্য সচিব মনির উদ্দিন,যুবদল নেতা শওকত আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন,ছাত্রদল নেতা হারুনুর রশিদ, সাদ্দাম হোসেন, যুবদল নেতা ইকরাম হোসেন,আব্দুল নুর ইকরামা প্রমূক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net