1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৫ বার

মোঃ মজিবর রহমান

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে ১ কিশোর নিহতের খবর পাওয়া গেছে। এ সময় গুলিতে আরও ২জন আহত হয়েছেন।
৯ সেপ্টেম্বর সোমবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জয়ন্ত কুমার সিংহ (জাম্বু) (১৫)। আহতেরা হলেন জয়ন্তের বাবা মহাদেব সিংহ ও দরবারু।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব সিংহ, দরবারু ও জাম্বুসহ ১০ থেকে ১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তারা বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তের ৩৯৩ মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফের জোয়ানরা তাদের লক্ষ্য গুলি করে। গুলিতে ঘটনাস্থলেই জাম্বু মারা যায়। পরে গুলিবিদ্ধ দবরারু ও মহাদেবকে স্থানীয়রা উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে গেছে। ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী বিএসএফের গুলিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, তিনি বিএসএফের গুলিতে হতাহতের বিষয়টি জেনেছেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net