1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ড্রাইভার আহত, প্রাইভেটকার উদ্ধার!  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত

মাগুরায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ড্রাইভার আহত, প্রাইভেটকার উদ্ধার! 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাইভেটকারের ড্রাইভার খোরশেদ আলম (৪০) মারাত্মক আহত হয়েছে। সোমবার ভোরে উপজেলা শ্রীকোল গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি শ্রীকোল বড়বিলার মাঠ থেকে উদ্ধার করা হয়। আহত প্রাইভেটকারের ড্রাইভার খোরশেদ আলমের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জোনপাট্টা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঝিনাইদহ জেলার গোপালপুর বাজারে যাওয়ার কথা বলে চারজন ছিনতাইকারী প্রাইভেটকারটি ভাড়া নেন। শ্রীকোল বড়বিলার মাঠের কাছে এসে পৌঁছালে ছিনতাইকারীরা ড্রাইভারের মাথায় ও গলায় আঘাত করে। পরে প্রান বাঁচাতে গাড়ির ড্রাইভার গাড়ি থেকে লাফিয়ে স্থানীয় মধু শেখের বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। মাঠের রাস্তাটি সম্পূর্ণ পাকা না হওয়ায় কাঁচা রাস্তায় যেতেই গাড়িটি কাদায় আটকে যায়। পরে ছিনতাইকারীরা গাড়িটি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা পথ ভুলে এ রাস্তায় ঢুকে পরেছে। তারা হয়তো  ভেবেছিল  রাস্তাটি সম্পূর্ণ  পাকা!

এ বিষয়ে শ্রীপুর থানা ওসি তদন্ত গৌতম ঠাকুর জানান, গাড়িটি মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net