ঢাকা   ০৩:২২:০৫ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

মাগুরায় শিক্ষার্থীরা ৩০ শতাংশ পরিবহন ভাড়া কমালো! 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় ছাত্রদের জন্য ৩০ শতাংশ পরিবহন ভাড়া কমানো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় শহীদ ছাত্রদের নামে সড়কের নামকরণ এবং দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ত্রানসহায়তাসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অবগত করার জন্য প্রেস ব্রিফিং করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরার জেলা সমন্বনায়ক। গতকাল বিকেলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ব্যবস্থাপনা বিভাগের ভবনের সামনে  এ প্রেসব্রিফিং করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বনায়ক শফিকুল ইসলাম। এসময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে সমন্বয়ক শফিকুল ইসলাম বলেন, মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবেদনের পরিপেক্ষিতে সাতটি অভ্যন্তরীণ  রুটে  ছাত্রদের জন্য বাসে ৩০% কম ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করেছে  জেলা বাস মালিক সমিতি।  জেলা সদরের সঙ্গে মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলার সাতটি রুটে শুধুমাত্র শুক্রবার ব্যতীত প্রতিদিন শিক্ষার্থীরা তাদের প্রতষ্ঠিানের পরিচয়পত্র দেখানোর সাপেক্ষে ৩০% কম খরচে যাতায়াত করতে পারবে। এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে শহরের ভায়না মোড় থেকে পারনান্দুয়ালী পর্যন্ত সড়কটি ছাত্র আন্দোলনে শহীদ রাব্বির নামে ও শ্রীপুরের ওয়াপদা থেকে নাকোল বাজার পর্যন্ত শহীদ ফরহাদের নামে সড়ক  নামকরণ সম্পন্ন হয়েছে বলে জানান তারা। এছাড়া জেলার অন্যান্য শহীদদের নামে তাদের নিজ-নিজ এলাকায় সড়ক ও সেতুর নামকরণের কাজ চলছে। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা জেলার পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য প্রায় ৫ লাখ টাকার ত্রান সমাগ্রী পাঠানো  পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি