1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সনাতনী নের্তৃবৃন্দের সাথে বাঁশখালী উপজেলা জামায়াতের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সনাতনী নের্তৃবৃন্দের সাথে বাঁশখালী উপজেলা জামায়াতের মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৮ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্ন করতে বাঁশখালী পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলা জামায়াতের নের্তৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শীলকূপ টাইমবাজার হাজ্বী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম।

উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ্ এর সঞ্চালনায় এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাঁশখালী পুজা উদযাপন কমিটির সভাপতি প্রণব কান্তি দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাও ইসমাঈল হোসেন, মাষ্টার আব্দুর রহিম ছানুবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার সভাপতি জুবায়ের আহমদ, বাঁশখালী পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মাও আবু তাহের, উপজেলা জামায়াতের অর্থসম্পাদক মাও মহিউদ্দিন, অফিস সম্পাদক মাও মুজিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম, পুকুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাও শহিদুল্লাহ, শীলকূপ ইউনিয়ন জামায়াত নেতা কাজী নুর মোহাম্মদ, বাঁশখালী পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি আশীষ কুমার, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দেব, সাধারণ সম্পাদক জন্টু কুমার দাশ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র আন্দোলন সম্পাদক রিয়াজুল হক, বাঁশখালী দক্ষিণের ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম মুকুল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতনধর্মাবলম্বীর বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net