ঢাকা   ০৩:৪৫:২২ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

বিনাজুরী ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান প্রতিনিধি:

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার সুযোগ্য সন্তান তরুণ প্রজন্মের আইকন সামির কাদের চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬নং ইউনিয়ন শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের পশ্চিম লেলাংগারা সরকারী প্রথামিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নুরুল আমিন চৌধুরী মেম্বার। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল খান। ইউনিয়ন যুবদল নেতা রিয়াদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য এস এম মামুন, নুর উদ্দিন মোরশেদ চৌধুরী মানিক, বিএনপি নেতা মো. মোজাম্মেল হক, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল ইসলাম রুবেল, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, ইউনিয়ন যুবদল নেতা আল মারুফ চৌধুরী, উপজেলা ছাত্রদল নেতা আবু আবদুল্লাহ ছোটন চৌধুরী । উপস্থিত ছিলেন আরমান, জিয়ান, রুবেল, আরমান চৌধুরী, সাইফুল, রিপন, জাশদ, মো. তানভীর চৌধুরী, আল আবরার, ইফাতসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি