1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জবর দখলের অভিযোগে চেয়ারম্যান ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন!  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

মাগুরায় জবর দখলের অভিযোগে চেয়ারম্যান ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন! 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৮ বার

মোঃ সাইফুল্লাহ ;:

মাগুরায় জবরদখলের অভিযোগ এনে মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম আখরোটের দখল থেকে বাড়ী উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে উর্মি শায়লা মনিরা নামে  চেয়ারম্যানের বোন! ।


২৮ সেপ্টেম্বর দুপুর ১ টায় মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উর্মি শায়লা মনিরা অভিযোগ করে বলেন, আমার পিতার রেখে যাওয়া মাগুরা শহরের হরিশ দত্ত রোডে অবস্থিত ৮.২০ শতাংশ জমিসহ  বাড়ির কর ফাকি দিয়ে মাজহারুল ইসলাম আখরোট চেয়ারম্যান খাস জমিতে পরিণত করে ফেলে। পরবর্তীতে মাজহারুল ইসলাম আখরোট চেয়ারম্যান ও তার গডফাদার সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ক্ষমতা কাজে লাগিয়ে উক্ত জমিসহ বাড়ি দখল করে বসবাস করতে থাকে।


উর্মি শায়লা মনিরা আরও বলেন, ২০২১ সালে পৈত্রিক বাড়ি ভাগবাটোয়ারা  করার জন্য জেলা পরিষদ, উপজেলা পরিষদ,  সংসদ সদস্য ও জেলা প্রশাসকের নিকট আবেদন করি। তখন তাদের কাছে সাড়া না পেয়ে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠালে তৎকালীন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম চারবার শুনানী করলে আমরা জানতে পারি যে মাগুরা শহরের  চার তলা বাড়িটি আমার বাবার সম্পত্তি।  কিন্তু আখরোট চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে  দখল ও বসবাস করে আসছিলো।

তিনি আরও বলেন, গত ৬ আগস্ট ২০২৩ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় এর সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আমাকে প্রকৃত মালিক হিসেবে বাড়িটি বুঝিয়ে দেওয়ার নির্দেশ থাকলেও আমি আজও তা বুঝে পায়নি।

উল্লেখ,  অভিযোগ কারী উর্মী শায়লা মনিরা ও যার বিরুদ্ধে অভিযোগ মাজাহারুল ইসলাম আখরোট আপন ভাই-বোন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net