1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

সাভারে জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯১ বার

সাভার (ঢাকা) প্রতিনিধি :

ঢাকা জেলার সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) পালিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আমীর মোঃ আরশাদ আলীর সভাপতিত্বে সিরাতুন্নবী (সা.) পালিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ইয়াহহিয়া তাকী খতিব সাভার বাজার বাসস্ট্যান্ড জামে মসজিদ। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আব্দুল বাসিত খতিব স্বরনিকা জামে মসজিদ সাভার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌরসভার আমীর মোঃ আজিজুর রহমান, জাবাল ই নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ সাইফুল ইসলাম রফিক।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান, সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ লুৎফর রহমান খান, আনন্দপুর ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মোঃ আমিনুর রহমান, জামায়াতের সাভার পৌরসভার কর্মপরিষদ সদস্য আবুল বাশার, কর্মপরিষদ সদস্য জহিরুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net