1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১ 

নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৬ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল মাদ্রাসার আয়োজনে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে এ সভা ও বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

প্রধান ও বিশেষ অতিথিকে মাদ্রাসা ক‍্যাম্পাসে প্রবেশকালে প্রধান ফটকে ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসার অধ্যক্ষ, গভর্নিং বডির সদস‍্য ও শিক্ষকবৃন্দ।অতিথিবৃন্দ মঞ্চে প্রবেশকালে মাদ্রাসার রোভার স্কাউট, স্কাউট ও গার্লস গাইড দল গার্ড অব অনার প্রদান করে।

মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, গভর্নিং বডির সদস্য মোঃ নোমান চৌধুরী, মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম।

প্রধান অতিথি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরিশেষে মিলাদ ও দোয়া পাঠ করা হয়। দোয়া পাঠ করেন মাদ্রাসার অধ‍্যক্ষ।

এসময় মাদ্রাসার গভর্নিং বডির সদস‍্য, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net