1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহানবী (সা:)"র আদর্শ যাদের ভিতরে রয়েছে ,তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে না - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মহানবী (সা:)”র আদর্শ যাদের ভিতরে রয়েছে ,তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৫ বার

রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি:

চিকদাইরে হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উদ্‌যাপন উপলক্ষে আজিমুশশান নুরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ সেপ্টেম্বর) হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের । উদ্বোধক ছিলেন হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি উত্তল জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকের হোসেন মাস্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী মাতার বাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক  মাওলানা মিজানুর রহমান আল কাদেরী।মাওলানা হাফেজ ফোরখান ও হাফেজ হাসানের যৌথ সঞ্চালনায় তকরির করেন আল্লামা মুফতি আবুল কাশেম তাহেরী,আলহাজ্ব  আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউছুপ,মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ হোসাইন সোহেল, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ টিপু।উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ ফোরকান, মোঃ ফারুক, মোহাম্মদ সাব্বির,মোঃ ইউসুফ, মোঃ ইসমাইল, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, মোঃ সালাউদ্দিন, মোহাম্মদ এস্কান্দর, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ জিসান, মোহাম্মদ বোরহান, মোহাম্মদ নুর উদ্দিন,মোহাম্মদ রোকন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ ইমন, মোহাম্মদ টুটুল প্রমুখ।মাহফিলে বক্তারা বলেন ইসলাম শান্তির ধর্ম। মারামারি হানাহানির ধর্ম না।  বর্তমান সারা বিশ্বে যে সহিংসতা হচ্ছে হয়েছে, তা শুধু ইসলাম নয় বরং কোনো ধর্মই সমর্থন করে না। যারা সমাজ ও দেশে নৈরাজ্য সৃষ্টি করে তাদের সঙ্গে ইসলাম ও মহানবী (সা.)”র কোনো সম্পর্ক থাকতে পারে না। মহানবী (সা:)”র আদর্শ যাদের ভিতরে রয়েছে ,তারা কখনো সমাজে ও দেশে নৈরাজ্য সৃষ্টি করে না। মিলাদ কিয়াম ও মোনাজাত শেষে আগত মেহমানদের তাবরুক বিতরণ করা হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net