1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

মাগুরায় আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে আদালতের আদেশ অমান্য করে বিরোধীয় জমি থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় তানজির আহমেদ, সামিয়া আক্তার, ফাল্গুনী খানম, হোসনেআরা বেগমসহ অজ্ঞাত কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


খোঁজ নিয়ে জানা যায়, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৬৭ নং আমতৈল মৌজার আরএস ৭১৩ নং দাগের ৪৭ শতক, আরএস ৭১৪ নং দাগের ৭ শতক ও আরএস ৭১৫ নং দাগের ৪ শতক জমি নিয়ে মাগুরা বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। আদালত গত ২০২৪ সালের ১৬ জুলাই ওই জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু বাদীরাই আদালতের আদেশ অমান্য করে ওই জমি থেকে বেশ কয়েকটি আমগাছ, লেবুগাছ ও লিচুগাছ কেটে নেওয়ার অভিযোগ করেছেন মোঃ রফিকুল ইসলাম ।

এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, এই জমি নিয়ে আমার ভাই তানজির আহমেদ মাগুরা বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা করে। আদালত এই জমিতে নিষেধাজ্ঞা আরোপ করে। তারাই আবার আদালতের আদেশ অমান্য করে নিষেধাজ্ঞা আরোপ করা জমি থেকে আমগাছ, লেবুগাছ ও লিচুগাছ কেটে দিয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয়ে তানজির আহমেদ জানান, এ গাছগুলো আমি কাটেনি। আমার বোন ফাল্গুনী খানম কেটেছে।

এ বিষয়ে ফাল্গুনী খানম জানান, আমার জমির উপর গাছগুলো ডালপালা দীর্ঘদিন ধরে রয়েছে। চাষাবাদের খুব ক্ষতি হচ্ছিল। আমি বেশ কয়েকবার গাছগুলো ডালপালা কেটে নিতে বলেছি। কিন্তু তিনি কোন গুরুত্ব দেইনি। তখন আমি বাধ্য হয়েই গাছ না গাছের ডালপালা কেটে দিয়েছি।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net