1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্কাসের লিপ প্রকল্প কর্তৃক লোকাল এডভোকেসি এ্যাকশন প্লান সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

স্কাসের লিপ প্রকল্প কর্তৃক লোকাল এডভোকেসি এ্যাকশন প্লান সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ বার

মোঃ সেলিম উদ্দিন (কক্সবাজার)

প্ল্যান ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তা এবং গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডার আর্থিক সহায়তায়, সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা (স্কাস) স্বাস্থ্য উন্নয়ন উদ্যোগের মাধ্যমে কক্সবাজারে (স্থানীয় এবং রোহিঙ্গা সম্প্রদায় উভয়) নারী ক্ষমতায়ন ও সুরক্ষার জন্য উখিয়া উপজেলায় লিপ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের লক্ষ্য হলো লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, জীবন দক্ষতা উন্নয়ন, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন করা এবং অধিকার বাস্তবায়ন, মানসিক স্বাস্থ্য, ইতিবাচক অভিভাবকত্ব ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

স্কাসের কারিগরী সহায়তায় লিপ প্রকল্পের অধীনে স্থানীয় বেসরকারি সংস্থা ইউথ লিড অর্গানাইজেশন হাসি মুখ ফাউন্ডেশন সহ নারীদের অধিকার প্রতিষ্ঠায় কর্মরত স্থানীয় সংগঠনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করার নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্কাসের লিপ প্রকল্পের অধীনে ৫ সেপ্টেম্বর, ২০২৪ ইং Local YLO and WROs Resourced to carry out Evidence-Based Local Advocacy Plans শিরোনামে একটি আয়োজন সম্পন্ন হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উখিয়া মোহাম্মদ নূরে আলম মজুমদার, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাবিবা জাহান প্রমুখ।

আয়োজনের কারিগরী সহযোগী স্কাসের প্রতিনিধিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লিপ প্রকল্পের কো-অর্ডিনেটর আব্দুস সবুর, মনিটরিং এন্ড ইভালুয়্যেশন অফিসার নার্গিস আশরাফী নুরী, টেকনিক্যাল অফিসার ওয়াইচিংনু চৌধুরী, টেকনিক্যাল অফিসার মিনা বড়ুয়া, মেন্টর চামেলি চৌধুরী, মেন্টর সৈয়দ মোহাম্মদ দেলোয়ার হোসেন, কেইস ম্যানেজমেন্ট অফিসার মোহাম্মদ আরিফুল প্রমুখ।

ইভেন্টে ইউথ লিড ও ওইমেন লিড সংগঠনের প্রতিনিধিবৃন্দরা উপস্থিত হয়ে তাদের সংগঠনের কার্যক্রম তু্লে ধরেন।

হাসি মুখ ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ জাহেদ জানান, লিপ প্রকল্পের কারিগরী সহায়তায় সদস্যদের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়সাধন করে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়নের সার্বিক দক্ষতা অর্জন হয়েছে। এই কারিগরী সহায়তা নিয়ে তাঁরা গ্রামাঞ্চলে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সভা ও লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূরীকরণে বিভিন্ন সভা ও উঠান বৈঠকের আয়োজন করে কিশোর-কিশোরীদের সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net