1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোদাগাড়ীতে জাঁকজমকপূর্ণতায় শিক্ষক দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

গোদাগাড়ীতে জাঁকজমকপূর্ণতায় শিক্ষক দিবস পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩২৬ বার

গোদাগাড়ী প্রতিনিধি :

“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে গোদাগাড়ীতে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস ২০২৪।

৫ অক্টোবর (শনিবার) উপজেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে শিক্ষকমন্ডলীগণ র‌্যালীতে অংশগ্রহণ করেন। র‌্যালীটি ডাইপাড়ার প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ শেষে পুন:রায় উপজেলা চত্তরে এসে শেষ করেন।

বিশ্ব শিক্ষক দিবস, আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা দিবসে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন
প্রেমতুলি দাখিল মাদরাসার শিক্ষক গাজী উদ্দীন, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুলতানা রাজিয়া, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মসিউর রহমান, এস.এম তিতুমীর, ললিতনগর ভুষনা দাখিল মাদরাসার সুপার মাহবুবুল আলম, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মজিবুর রহমান, গোদাগাড়ী মহিলা কলেজের সহকারি অধ্যাপক আসফাক আলী, শাহসুলতান কামিল মাদরাসার অধ্যক্ষ হায়াত আলী, মহিশালবাড়ী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোসলিম উদ্দীন, গোদাগাড়ী সরকারি কলেজের অক্ষধ্য মাসুদ আলম সিদ্দিকী, অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাও. দুরুল হোদা। অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষকদের মাঝে নসিহতমুলক বক্তব্য দিয়ে শেষ করেন সেই সাথে শিক্ষকদের পড়ার ব্যাপারে আরো যত্নবান ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেন। তিনি আরো বলেন শিক্ষকদের মাঝে একে অপরের মধ্যে যে বিবাদ বিদ্যমান রয়েছে সেগুলো ভুলে গিয়ে শিক্ষায় শিক্ষায় মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন শিক্ষকদের বেতন, ভাতা, বাড়ী ভাড়া, চিকিৎসা, উৎসব ভাতা ইত্যাদিতে বৈষম্য করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গঠিত অন্তবর্তীকালীন সরকার যেন তাদের এ বৈষম্য দুর করেন তার জন্য জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, শিক্ষক দিবস ১৯৬৬ সালে প্যারিসে ৫ অক্টোবর শুরু হয়েছিল। তখন থেকেই প্রতিটি দেশে এই শিক্ষক দিবস যথারীতি পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net