1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে এনাম ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ২৫ লাখ টাকা হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ

চৌদ্দগ্রামে এনাম ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ২৫ লাখ টাকা হস্তান্তর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩৫১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর উদ্যোগে ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারকে ১০ হাজার টাকা হারে সমগ্র উপজেলার ২৫০টি পরিবারের মাঝে সর্বমোট ২৫ লাখ টাকা নগদ বিতরণ করা হয়েছে। কাজী এনাম ফাউন্ডেশন ও প্রবাসীদের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পেয়ে সুবিধাভোগি পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

সোমবার (০৭ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন গার্লস স্কুল রোডে কাজী রাজ্জাক টাওয়ারস্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ.টি.এম আক্তার উজ জামান, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: মেহেদী হাসান।

কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর প্রতিষ্ঠাতা কাজী মো: এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও সাংবাদিক এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: কামাল হোসেন পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক মো: শাহজাহান, মো: শাহজালাল, স্বপ্নপূরণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো. মোশাররফ হোসেন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পাটোয়ারী মুরাদ, সাংবাদিক আক্তারুজ্জামান, মো. এমদাদ উল্যাহ, মো. বেলাল হোসাইন, আবুল বাশার রানা, মুহা. ফখরুদ্দীন ইমন, মিজানুর রহমান মিনু, কামাল হোসেন নয়ন, আনিসুর রহমান, এম. এ আলম, মো: শাহীন আলম, কাজী সেলিম, মো: ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, মো: সাইদুল হক, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, পরিচালক রনি মজুমদার, স্বেচ্ছাসেবী মো: আবুল হাশেম ভূঁইয়া, মো. নেয়ামত উল্লাহ মাসুম, জসিম উদ্দিন হাসান, অনিক প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এমদাদুল হক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net