1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্যার্তদের জন্য উত্তোলিত অবশিষ্ট অর্থ দুঃস্থদের মাঝে বিতরণ করলেন প্লাজমা ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

বন্যার্তদের জন্য উত্তোলিত অবশিষ্ট অর্থ দুঃস্থদের মাঝে বিতরণ করলেন প্লাজমা ফাউন্ডেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৭৭ বার

গোদাগাড়ী প্রতিনিধি :– প্লাজমা ফাউন্ডেশনের উদ্যোগে ইভেন্ট, বন্যার্তদের সহযোগিতায় গোদাগাড়ীবাসীর দেওয়া অবশিষ্ট অর্থ গোদাগাড়ী উপজেলার দুঃস্থ পরিবারের মাঝে স্বাবলম্বী করণের জন্য উপকরণ বিতরণ ও অসুস্থ ব্যক্তিদের মাঝে অর্থ সহায়তা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর (শনিবার) গোদাগাড়ী উপজেলা মাঠচত্বরে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

প্লাজমা ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং প্লাজমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্লাজমা ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আশরাফুজ্জামান মাসুৃম,মোঃ আনোয়ারুল ইসলাম দুলাল, শ্রী অনিন্দ্য কুমার ভকত,জনাব মেসবাহুল ইসলামসহ হাটপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও প্লাজমা ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম মমিন প্রমুখ।

অবশিষ্ট অর্থ সহায়তা থেকে ক্যান্সার রোগিকে ২৫ হাজার টাকা, ৫০ হাজার টাকার ১০ টি ছাগল, ২১ জনের মাঝে নগদ অর্থ ১ লক্ষ ৭ হাজার, ৩০ হাজার টাকার ১ টি রিক্সাসহ মোট ২ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

উল্লেখ্য,  প্লাজমা ফাউন্ডেশনটি বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তাসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করে থাকেন।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত প্লাজমা ফাউন্ডেশনের সকল কলাকৌশলীকে বিভিন্ন দিকনির্দেশনামুলক পরামর্শ দেন এবং ৩ জন প্রতিবন্ধী মানুষকে ৩ টি হুইল চেয়ার দেওয়ার ঘোষণা দেন। এছাড়াও  তিনি পরবর্তীতে আরও সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net