1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা   - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা  

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় নবাগত জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে  সংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ছাত্র জনতার গন অভ্যুত্থান ও পরিবর্তিত সরকার ব্যবস্থায় জেলার সমস্যা, সংকট ও সমাধানের পথ উত্তরণে সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।

এসময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, ” মাগুরায় মোট ৬ জন সাংবাদিক এর নামে সরকার পরিবর্তনের পর মামলা হয়েছে। তদন্ত ছাড়া যেন কোন সাংবাদিককে হয়রানি না করা হয়।”

এসময় তিনি স্বচ্ছ ও গ্রহণযোগ্য সাংবাদিকতা চর্চায় মাগুরা প্রেসক্লাবের কর্ম পরিকল্পনা জেলা প্রশাসক এর নিকট তুলে ধরেন।

জেলা প্রশাসক সবার কথা শুনে তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা করে মানুষের মধ্যে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা, দূর্নীতি মুক্ত মাগুরা গড়া ও ভূমিসংক্রান্ত সমস্যার ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। জলাবদ্ধতা নিরসন,রেললাইন সংক্রান্ত  ও মেগা প্রকল্প সম্পন্ন করার ব্যাপারে তিনি আগামীর পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার জন্য সংবাদকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাস উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net