1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ন্যায় ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য, কর্মী সমাবেশে জহিরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ন্যায় ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠাই জামায়াতের লক্ষ্য, কর্মী সমাবেশে জহিরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পূর্ব বড়ঘোনা ওয়ার্ড জামায়াতের সভাপতি মাও আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য। বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে দ্বীন কায়েমের আন্দোলনে কাজ করে যাচ্ছে।’

ইসলামী ছাত্র শিবিরের সাবেকে কেন্দ্রীয় ফাউন্ডেশন সহকারী সম্পাদক দিদারুল ইসলাম মঞ্জু এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ্, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মোক্তার হোসাইন সিকদার, বাঁশখালী পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শহিদ উল্লাহ, গন্ডামারা ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. মোহাম্মদ আলী হোসেন, সেক্রেটারী অধ্যক্ষ হুমায়ুন কবির প্রমূখ।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net