1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর চাম্বলে পূজামন্ডপ পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

বাঁশখালীর চাম্বলে পূজামন্ডপ পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

শুরু হয়েছে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এ উপলক্ষ্যে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে চাম্বলের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে মন্ডপগুলোর খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন জামায়াতের নেতৃবৃন্দ।

পূজামন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন চাম্বল ইউনিয়ন জামায়াতের আমীর সৈয়দ মরতুজা আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল জলিল মানিক, সাবেক সেক্রেটারী আনিসুল আজম চৌধুরী, বায়তুলমাল সেক্রেটারী মোস্তফা হোসাইন হেলাল, ইউনিয়ন যুব সেক্রেটারী কফিল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের রুকন আব্দুর রহিম, নাজিম উদ্দীন, হুমায়ুন মোরশেদ, শ্রমিক কল্যাণ সভাপতি (ভারপ্রাপ্ত) আনোয়ারুল আজিম সাঈদী প্রমুখ।

পরিদর্শনকালে জামায়াতের নেতবৃন্দ মন্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন ও পূজা উদযাপন কমিটির নেতাবৃন্দসহ হিদু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন। নিরাপত্তা শংকায় রয়েছে কিনা তার খোঁজ খবর নেন।

এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন জামায়াতের সহযোগিতার বিষয় উদযাপন কমিটির নেতাদেরকে আশ্বস্ত করেন জামায়াত নেতারা। এসময় তারা মন্ডপগুলাতে রক্ষিত পরিদর্শন বহিত তাদের স্ব-স্ব মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net