1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোদাগাড়ীতে ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে নিয়ত ১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে  গণসংযোগ : মানুষ ব্যক্তি বা দল নয়, নীতিগত পরিবর্তন চায় -শাহজালাল নবীনগরে ইসলামী ছাত্রসেনার অভিষেক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে স্বাগত র‍্যালি মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ রাখার অভিযোগ মাগুরার শ্রীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন ও উদ্বোধন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গোদাগাড়ীতে ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে নিয়ত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৫১ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

রাজশাহীর গোদাগাড়ী সুলতানগঞ্জ এলাকায় ট্রাক ও ভুটভুটির সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহত আব্দুল বারী শ্রীমন্তপুর এলাকার রঞ্জুর ছেলে । তিনি পেশায় একজন ভুটভুটি চালক ছিলেন। এ ঘটনায় রায়হান আলী নামের ১ জন আহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) বিকাল আনুমানিক ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক গোদাগাড়ী থেকে ছেড়ে আসা ভুটভুটির সাথে সংঘর্ষ ঘটে। এতে ১ জন নিহত এবং ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রতক্ষদর্শী জানান, ভুটভুটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ অবস্থায় ট্রাকটি স্যালো ইঞ্জিন চালিত ভুটভুটিকে চাপা দেয়। এতে আহত হন ভুটভুটি চালক এবং হেল্পার।
ঘটনাস্থলে আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চালক আব্দুল বারী মৃত্যু বরণ করেন।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, মামলা হবে। সড়ক দুর্ঘটনা আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net