1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে স্থানীয় বধুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।

এ সময়ে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সু-সংগঠিত সংগঠন। যে সংগঠনের মাধ্যমে মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে। কিন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির করার কারণে পূর্বের স্বৈরাচার সরকার শেখ হাসিনা নৃশংসভাবে আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদীর মত আলেমকে দিনের পর দিন জেলে অত্যাচার করে শেষ সময়ে চিকিৎসার নামে হাসপাতালে এনে পরিকল্পিতভাবে হত্যা করে। ২০০৮ সালে আওয়ামী সরকার গঠনের পরেই দেশে নৈরাজ্য সৃষ্টির এক দৃষ্টান্ত ছিল বিডিয়ার বিদ্রোহ। যা শেখ হাসিনার কারণেই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সেনাদের হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ তাকে দেশে এনে সুষ্ঠু বিচারের আওতায় এনে ফাঁসিয়ে ঝুলিয়ে মৃত্যুদন্ড দেয়ার দাবী জানাচ্ছে।

৮ নং ওয়ার্ড কর্মী ও সুধী সমাবেশে জামায়াত নেতা মো. এম শহিদুল আলমের সভাপতিত্বে ও মো. ইউছুফ পলাশের সঞ্চলনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গুনবতী ইউনিয়ন আমির মো. ইউছুফ মেম্বার, সাবেক ছাত্রনেতা ও বনশ্রী থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মো. আবু সাইদ মজুমদার, পল্টন থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবসায়ী ফোরাম সভাপতি আ হ ম মেশকাত উদ্দীন সেলিম, সাবেক ছাত্রনেতা মো. জাফর আহমদ শিপন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুনবতী ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন লিটন, চট্টগ্রামস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সভাপতি মো. সাদেক, গুনবতী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল হুদা ভূঁইয়া মানিক, ডা. মনজুর আহমদ সাকী, সাবেক ছাত্রনেতা মো. মোদ্দাসীর হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গুনবতী ইউনিয়নের সাবেক আমির আলহাজ্ব মাওলানা মো. নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুল আমিন, মো. আব্দুল হামিদ, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম, মো. কফিল উদ্দিন মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net