1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

তিতাসে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ডাল, খেসারি ডাল ও সবজি বীজের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় কুমিল্লার তিতাস উপজেলায় ৯৭০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে এ বিতরণী কার্ষক্রম অনুষ্ঠিত হয়।

তিতাস উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুমাইয়া মমিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা সহকারী কৃষি অফিসার কাউসার আহমেদ ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সুবিধাভোগী কৃষকরা।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় এই বছর তিতাস উপজেলায় ৯৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, ভুট্টা, বাদাম, গম, মসুর, খেসারী, পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net