1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের র্যালী ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪

চকরিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের র্যালী ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৬১ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ” এ প্রতিপাদ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে মালুমঘাট আইডিয়াল স্কুল মিলনায়তনে ইউএসএআইডি ইকোলাইফ কার্যক্রম নেকম কতৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবদুল মালেক।

নেকম সাইট অফিসার সিরাজুম মনিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন নেকম উপপ্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান, সিএমসি সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, প্রধান শিক্ষক রুনেন্দু বিকাশ দে, এলমুন নাহার মুন্নী ও আকতার কামাল প্রমুখ।

এসময় বনবিভাগের কর্মকর্তা, বিভিন্ন স্কুল মাদরাসার শিক্ষক, ডুলাহাজারা ইসলামিয়া দাখিল মাদরাসা, ডুলাহাজারা বালিকা উচ্চ বিদ্যালয় ও মালুমঘাট আইডিয়াল স্কুল পরিবেশ ক্লাবের শতাধিক শিক্ষার্থী, সিএমসি, সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন।
৭/১১/২০২৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net