1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জৈন্তাপুরে বিদেশি মদ সহ নবীগঞ্জ ইউপি জৈন্তাপুরে বিদেশি মদ সহ নবীগঞ্জ ইউপি চেয়ারম্যান হাবিব সহ আটক তিন হাবিব সহ আটক তিন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইসি সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগে দুর্বলতা দেখাচ্ছে : টিআইবি ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ

জৈন্তাপুরে বিদেশি মদ সহ নবীগঞ্জ ইউপি জৈন্তাপুরে বিদেশি মদ সহ নবীগঞ্জ ইউপি চেয়ারম্যান হাবিব সহ আটক তিন হাবিব সহ আটক তিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২২৭ বার

হাবিবুর রহমান চৌধুরী শামীম।।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিদেশি মদ সহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত তিন ব্যাক্তি হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের আবুল হোসেনের পুত্র হাসনাত (২১), নবীগঞ্জের চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) এবং সিলেট শাহপরান মেজরটিলা মুগিরপাড়া এলাকার আখলিছ মিয়ার পুত্র হাবিবুর রহমান হাবিব (৩৮)। আটককৃতদের মধ্যে হাবিবুর রহমান হাবিব নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহবায়ক এর দায়িত্ব পালন করতেছেন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫শে নভেম্বর) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বাজারস্হ তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রংয়ের প্রাইভেট কারে ( ঢাকা- মেট্রো- গ- ১৪-৬৯৯৮) এ তল্লাশী চালায় পুলিশ।  এ সময় কারে থাকা তিন ব্যাক্তির নিকট হতে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল  ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের একটি সহ মোট তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। মঙ্গলবার আটক তিনজনকে পুলিশ পাহারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net