1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে কাজ করার শপথ করালেন আমিনুল হক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে কাজ করার শপথ করালেন আমিনুল হক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার

স্টাফ রিপোর্টার :

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক দলের জন্য নেতাকর্মীদের শ্রদ্ধাশীল ও আনুগত্য হয়ে ত্যাগ স্বীকার করে কাজ করতে শপথ করিয়ে বলেন-“আমরা সকলেই দলের সকল নির্দেশনা,সকল কার্যক্রম, আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি যে,আমরা সকলেই অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ”।

আজ (২৮ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নবগঠিত কমিটির পরিচিতিও যৌথসভায় আমিনুল হক দলের নেতাকর্মীদের নিয়ে এ শপথ পাঠ করান।

স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে দেশে দুঃশাসন করেছে,চাঁদাবাজি ও লুটতরাজ করেছে,আমরা সেই রাজনীতি করতে চাই না উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই মানুষের উন্নয়ন করতে, মানুষের ভাগ্যের উন্নয়ন করতে।মানুষের পাশে থেকে কাজ করতে। এদেশের জনগণ কি চায়? আমরা সেই কাজটি করব; সেই কাজটি করাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই লক্ষ্য নিয়েই আমাদের এগুতে হবে।

দলীয় নেতাকর্মীদের হুশিয়ার উচ্চারণ করে তিনি বলেন,পতিত আওয়ামীলীগ থেকে সুবিধাবাদীরা তারা আপনাদের কাউকে সুযোগ সুবিধা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছে।আপনারা এটা করতে যাবেন না। গত ১৭ বছরের ঝন্জাল সাফ করতে গিয়ে আপনারাও যদি কেউ ঝন্জালের সাথে জড়িয়ে যান,তাহলে কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে আপনারা যে কষ্ট করেছেন,নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, সেই ১৭ বছরের কষ্ট একদিনেই কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে।

তিনি বলেন, আপনারা গত ১৭ বছরে মামলা হামলা, নির্যাতন ও নিপীড়নের স্বীকার হয়ে একেক জন নেতাকর্মী খাঁটি সোনা হয়ে গেছেন, এই খাঁটি সোনার ভিতরে আপনারা খাদ ঢুকাবেন না।এজন্য সকলে সতর্ক থাকুন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদের ওপরে যে পরিমাণ মামলা হামলা,জুলুম নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে,আমাদের বহু ভাইদের গুম খুন ও হত্যা করেছে, আপনাদের ওপর যে পরিমাণ প্রভাব বিস্তার করেছে,আমাদেরকে বারবার জেলে যেতে হয়েছে,আমাদের ওপরে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেছে, এই ১৭ বছরের ইতিহাস দয়া করে কেউ ভূলবেন না।

নবগঠিত কমিটির সদস্যসচিব মোস্তফা জামান এর সঞ্চালনায় যুগ্মআহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,আক্তার হোসেন,আতাউর রহমান চেয়ারম্যান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ,আফাজ উদ্দিন,হাজী মোঃ ইউসুফ,শাহআলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তর এর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, এল রহমান, মোজাম্মেল হোসেন সেলিম,জাহাঙ্গীর মোল্লা,শফিকুল ইসলাম শাহিন,রেজাউর রহমান ফাহিম,নজরুল ইসলাম, হুমায়ুন কবির রওশন,জিয়াউর রহমান জিয়া, আবুল হোসেন আব্দুল,আশরাফুজাহান জাহান,হাফিজুল হাসান শুভ্র,শামীম পারভেজ,মনিরুল আলম রাহিমী,আবুল কালাম আজাদ,মাহাবুবুল হক ভূঁইয়া শাহিন,সাজ্জাদ হোসেন মোল্লা,ফারুক হোসেন ভূঁইয়া,নাসির উদ্দিন,মোঃ আলী, নুরুল হুদা ভূঁইয়া,মোতালেব হোসেন রতন,রফিকুল ইসলাম খান,এ এস এম খালেদ,এমএস আহমাদ আলী,ইব্রাহিম খলিল(সহ-দফতর),সোহেল রানা, মাহাবুবুর রহমান,হান্নানুর রহমান ভূঁইয়া, জাহেদ পারভেজ চৌধুরী ও তাসলিমা রিতা প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net