1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের নকলায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

শেরপুরের নকলায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উদ্যোগে ও নকলা উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করা যায় সে বিষয়ে গবেষণা উপস্থাপন করেন বিসিএসআইআর এর বৈজ্ঞানিক কর্মকর্তা মেহেদী হাসান এবং সৌর ড্রায়ারের মাধ্যমে খাদ্য সংরক্ষণের পটভূমি নিয়ে গবেষণা উপস্থাপন করেন বৈজ্ঞানিক কর্মকর্তা সুজন হোসেন।

সেমিনারে উপজেলা মৎস্য অফিস, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, মাটি, ব্র্যাক ও আইডিএ এনজিও, উপজেলা কৃষি অফিস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা যুব উন্নয়ন অফিস, সরকারি হাজী জালমামুদ কলেজ ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ স্টলে তাঁদের উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রদর্শন করেন।
সেমিনার শেষে সনদ বিতরণ করেন সেমিনারের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।

সেমিনারে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net