1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বৈরাচারী হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে-মাগুরার রুকন সম্মেলনে মোবারক হুসাইন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪

স্বৈরাচারী হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে- ——মাগুরার রুকন সম্মেলনে মোবারক হুসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩১৩ বার

মোঃ সাইফুল্লাহ:

মাগুরায় জামায়াতে ইসলামীর নব নির্বাচিত জেলা আমীর অধ্যাপক এমবি বাকেরের শপথ অনুষ্ঠান শনিবার বিকেলে ঐতিহাসিক আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারাক হুসাইন। জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় ও জেলা আমীর অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন ও অধ্যাপক ড, আলমগীর বিশ্বাস, যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খোন্দকার আলী মহসীন।


প্রধান অতিথি বক্তব্য মোবারক হোসেন বলেন শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে, ৫ই আগস্টের ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জাতী এক নতুন বাংলাদেশ হয়েছে। ফ্যাসীবাদের হয়েছে পতন,। এ বিজয় জনগণের বিজয,শেখ হাসিনার জুলম নির্যাতন বিশ্বের সকল স্বৈরচারকে হার মানিয়েছে। তিনি আরো বলেন যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দুনিয়ার কোনো শক্তি তাদের দমিয়ে রাখতে পারেনা।

সম্মেলনে জেলার ৬ শতাধিক পুরুষ ও মহিলা রুকন অংশ গ্রহন করেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ
তাং ০২/১১/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net