1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

মাগুরায় ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত্যুর অভিযোগ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৭৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় ডাক্তারের ভুল চিকিৎসায় শিপ্রা রানী বিশ্বাস (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে! ৮ নভেম্বর শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিপ্রা রাণীর মৃত্যু হয়। সে মাগুরা শহরের সাত দোহা পাড়ার কার্তিক চন্দ্র বিশ্বাস এর স্ত্রী।

শিপ্রা রাণীর স্বামী কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, মলদ্বারে ছোট্ট একটি টিউমার অপারেশন করার জন্য গত ২১ অক্টোবর মাগুরা শহরের আর রহমান প্রাইভেট হাসপাতালে তার স্ত্রীকে ভর্তি করানো হয়। পরদিন ২২ অক্টোবর ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস তার স্ত্রীকে অপারেশন করেন। অপারেশনের সময় ভুলক্রমে মলদ্বারের নালি কেটে ফেলেন ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস। এরপর সেখানে ইনফেকশন হলে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন শিপ্রা রাণী। অবস্থা বেগতিক দেখে ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস রোগীকে গত ৪ নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬ টার দিকে শিপ্রা রাণীর মৃত্যু হয়।

তিনি আরোও বলেন, ভুল চিকিৎসায় আমার স্ত্রীর মৃত্য আর কোন গৃহবধুর যেন ভুল অকাল মৃত্যু না ঘটে। ডাক্তারের নামে আদালতে মামলা করবেন বলে কার্তিক বিশ্বাস জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে ডাক্তারের অখিল রঞ্জন বিশ্বাস বলেন, ভূল অপারেশনে তিনি মারা যাননি। অতিরিক্ত খাবার খাওয়ার কারণে নারী ফেঁটে! তার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে জানতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার সাইফুর রহমানের মোবাইল ফোনে একাধিক বার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৮/১১/২০২৪ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net