1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিনজন সাংবাদিকের ওপর হামলা; প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় 

তিনজন সাংবাদিকের ওপর হামলা; প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ বার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রতিনিধি দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ, দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীর ও সোনারগাঁ উপজেলার দৈনিক আমাদের অর্থনীতির সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেলর ওপর হামলার প্রতিবাদে ও অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১ টায় সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সোনারগাঁয়ে কর্মরত স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

কালবেলা’র সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়ার সঞ্চালনায় ও মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক আব্দুস সাত্তার প্রধানের সভাপতিত্বে সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম। আর এই গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ। আপনারা জানেন নারায়ণগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন। এখনো নারায়ণগঞ্জ জুড়ে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১ ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। গত ২৯ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। গত (৯ ডিসেম্বর) সোমবার বিকেল ৩টার দিকে বাড়িমজলিস এলাকায় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম রাসেলকে সোনারগাঁ আর্টে বসা থেকে একদল যুবক টেনে বের করে রাস্তায় ফেলে তার ওপর হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net