1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭ তম বর্ষপূর্তিতে সেনাবাহিনীর মানবিক সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারস্থ খুটাখালী সমিতির কমিটি গঠিত ঈদগাঁও উপজেলাবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা  ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন 

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭ তম বর্ষপূর্তিতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৭ বার

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (২রা ডিসেম্বর) সকালে গুইমারা শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে মানবিক সহায়তা হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন, বিভিন্ন ক্রীড়া সংগঠনে ক্রীড়া সামগ্রী, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থসহ ৪৫০ জন সুবিধাভোগীর মাঝে মানবিক সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

এসময় তিনি বলেন, ‘১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষে দীর্ঘ ২৭ বছর যাবৎ কাজ করে যাচ্ছে। তবে এই পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না, যতদিন না পর্যন্ত এই পার্বত্যবাসী নিজেরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। এখানে যারা অশান্ত পরিবেশ সৃষ্টি করছে তারা খুবই নগণ্য এবং অল্প কিছু জনসংখ্যা। পাহাড়ে বসবাসরত বৃহৎ জনগোষ্ঠী যদি একত্রিত হয়ে কাজ করে তাহলে অস্থিতিশীল কারীরা পাহাড়কে অশান্ত করতে পারবে না’।

এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ৫২৬ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে।

এসময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির, ক্যাপ্টেন আরিফুল ইসলাম, ডা. মো. মাজহারুল ইসলাম ও ডা. এনাতুল্লাহ মাহফুজসহ গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোনের সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকেলে শান্তি চুক্তি স্বাক্ষরের ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়ি রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net