1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো হেলথকার্ড বিডি বৃত্তি পরীক্ষা-২৪ইং - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ

উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো হেলথকার্ড বিডি বৃত্তি পরীক্ষা-২৪ইং

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধঊঝ

শিক্ষার্থীদের ২১শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের সাথে তাল মিলাতে বাঁশখালীতে প্রথমবারের মত বাঁশখালীর সর্ববৃহৎ বেসরকারি বৃত্তিপ্রকল্প হেলথকার্ড বিডি বৃত্তি পরীক্ষা’২৪ গত শনিবার সকাল ১০ টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদয়ালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলের ১ম থেকে ১০ম শ্রেণির প্রায় সাত শতাধিক শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করে। বৃত্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসব ও খুশির আমেজ বিরাজমান ছিল।

মেধা ও সৃজনশীলতার অবমূল্যায়নের সন্ধিক্ষণে কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এবং নৈতিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতিযোগীতামূলক এমন বৃত্তি পরীক্ষার আয়োজন বলে উল্লেখ করেন, হেলথকার্ড বিডি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ইমরানুল হক। সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সোলতানা।
এ সময় তারা শিক্ষার্থীদের পরীক্ষার খোঁজ-খবর নেন এবং উপস্থিত হেলথ্কার্ড বিডি বৃত্তির কার্যনির্বাহী ও অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতা ফাউন্ডেশন এর উপদেষ্টা হাফেজ মাওলানা মোজহেরুল হক, বাঁশখালী শাখার পরিচালক জমীম উদ্দীন, অর্থ সম্পাদক নুর উদ্দীন, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল জিসান, মোহাম্মদ হাসান। তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিক ও অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা মানবতা ফাউন্ডেশন নিয়মিত কার্যক্রম তুলে ধরে বলেন, এই ফাউন্ডেশন মানবিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরির অন্যন্য এক প্রতিষ্ঠান।
কেন্দ্র প্রধানের দায়ীত্ব পালন করেন রবিউল হোসাইন মানিক সহকারী কেন্দ্র প্রদানের দায়ীত্ব পালন করেন তছনিমা সেলতানা। পরিক্ষা নিয়ন্ত্রকের দায়ীত্ব পালন করেন প্রকৌশলী শহিদুল ইসলাম।

এছাড়াও অতিথি হিসেবে হল পরিদর্শনে আসেন উম্মে হাবিবা, উম্মে সালমা,উম্মে আরবিনা সোলতানা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের সম্মানিত শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

মানবতা ফাউন্ডেশন চেয়ারম্যান বৃত্তি প্রকল্পের সকল কার্যনির্বাহী, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net