1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

শহীদ স্মৃতিস্তম্ভে এবার টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সঙ্গী রিয়া মনি। সম্প্রতি গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে খুনিয়াদিঘি স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে তারা একটি টিকটক ভিডিও তৈরি করে। এ সময় উপস্থিত দর্শকরা টিকটক ভিডিওটি তাদের মোবাইলে ধারন করে। পরে তা মুর্হূতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। জানা গেছে, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় রাজমনি সার্কাসে নাচ গান করতে গিয়েছিলেন হিরো আলম ও তার সঙ্গী মডেল রিয়া মনি। পরে রাণীশংকৈল উপজেলার মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানান হিরো আলম। এক পর্যায়ে এ ঘটনা জানাজানি হলে এলাকার সাধারণ মানুষের মাঝে এ নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ গান করা শহীদদের প্রতি চরম অবমাননা। যা বরদাস্ত করা যায় না। বিষয়টি রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করবেন বলে জানান তিনি। এ নিয়ে নেকমরদ মেলা কমিটির সেক্রেটারি রুহুল আমীন জানান, ‘বিষয়টি জেনেছি। এরইমধ্যে হিরো আলম সার্কাসে রাতের শো শেষ করে চলে গেছেন।’তবে এ নিয়ে রাজমনি সার্কাসের ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘ঘটনাটি শুনছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।’ রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ‘ এ বিষয়ে আমরা অবগত আছি। এটি অত্যান্ত দুঃখজনক ও অবমাননাকর। থানার ওসির সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net