1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্দ্বীপ ইউনিক সোসাইটির সভাপতি কাজী রহমত ও সাধারণ সম্পাদক কাজী জিহাদ নির্বাচিত। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪

সন্দ্বীপ ইউনিক সোসাইটির সভাপতি কাজী রহমত ও সাধারণ সম্পাদক কাজী জিহাদ নির্বাচিত।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার

ইকবাল ইবনে মালেক, চট্টগ্রাম।

ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম ইভিএস এ সন্দ্বীপ ইউনিক সোসাইটি’র ২০২৫-২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

এতে সভাপতি পদে কাজী মোঃ রহমতুল ইসলাম ও  সাধারণ সম্পাদক পদে কাজী সাজেদুল কবির জিহাদ নির্বাচিত হন।

সংগঠনের সদস্যদের ইভিএস পদ্ধতিতে সোসাইটির দেশ বিদেশে অবস্থানরত সদস্যরা অনলাইনের মাধ্যমে  ভোট প্রদান করেন।

এতে সদস্যদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছাড়াও  আরো ৯ জন কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত  হয়। তারা হলেন শরীফ হাসান,কাজী মোকাররম হোসেন রিফাত,কাজী তালিমুল হক,কাজী মোস্তফা হাসান তুষার,কাজী আরিফুর রহমান,মাওলানা মোঃজাহাঙ্গীর আলম
সাইদুল আমিন,মোঃ শরীফ হোসাইন,আব্দুর রহমান ও আবু জাহেদ শান্ত।

নির্বাচন বিষয়ে অভিমত প্রদানের সময় ইউনিক সোসাইটির এমন ইউনিক নির্বাচন পদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করে কাজী রহমত বলেন, দেশ-বিদেশে ইউনিক সোসাইটির সদস্যদের ভোটে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এমন একটা সৃজনশীল নির্বাচন আয়োজন করায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউনিক সোসাইটি আগামী দিনেও একটা আধুনিক সমাজ বিনির্মাণে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।

নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সোসাইটির স্থায়ী পরিষদের সদস্য সৌদি প্রবাসী কাজী শিহাব উদ্দিন বলেন, ‘সংগঠনের নাম যেমন ইউনিক কার্যক্রম তেমন ইউনিক মনে হচ্ছে, নির্বাচন কমিশনের অনলাইনে ভোট গ্রহনের প্রক্রিয়াটি এক কথায় অসাধারণ, নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ নতুন কমিটির জন্য শুভেচ্ছা।’

নির্বাচনের সুষ্ঠ ও নিরপেক্ষতা এবং সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনার কাজী মাহমুদ বলেন,সোসাইটির এমন নির্বাচন পদ্ধতি আলোচনা তৈরি করেছে সামাজিক অঙ্গনে।

উল্লেখ্য ২০০৮ সালে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নে এই সংগঠনের যাত্রা শুরু করে। সূচনালগ্ন থেকে সন্দ্বীপ  ইউনিক সোসাইটি দীর্ঘ সময় ধরে সমাজের আত্ম-সামাজিক মান উন্নয়ণ ও হত দরিদ্রদের মাঝে অর্থ প্রদানসহ সন্দ্বীপে শিক্ষার মান উন্নয়ণে নিরলসভাবে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net