1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার

২১ ডিসেম্বর শনিবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে জমকালো অনুষ্ঠান করে “সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাব” এর পক্ষ্য থেকে গুণীজনদের এ সম্মাননা প্রধান করা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অন্যতম সাংবাদিক সংগঠন সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাব এই অনুষ্ঠানের মাধ্যমে গুণীজন সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য যাদের নাম ঘোষনা করা হয় তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক মনি, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম লিডার শিবির সভাপতি আল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের রণাঙ্গনে ভূমিকা ভূমিকা রাখায় বিএনপি নেতা আব্দুল জলিল (আাষাঢ়িয়ার চর), মাসুদ (ভট্টপুর), জামায়াত নেতা নাঈমুল ইসলাম (কাঁচপুর) ও সাংবাদিক মোঃ শাহাজালাল মিয়া, শিক্ষা বিস্তারে অবধান রাখায় বাসমা ফাউন্ডেশন, শিক্ষাবিদ হিসেবে জামায়াত নেতা প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া, প্রাইমারি শিক্ষা ক্ষেত্রে আসমা আক্তার, উচ্চমাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে নুর নাহার বিউটি, নৈতিকতায় সেরা শিক্ষক হিসেবে সোনারগাঁ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আশরাফ হোসাইন, ইমামতিতে মাওলানা হাবিবুল্লাহ, স্বাস্থ্য সেবায় ডা: মোঃ লোকমান হোসেন ও বেসরকারি হাসপাতাল ইনসাফ, পরিবেশবীদ হিসেবে মুহাম্মদ হোসাইন, পাবলিক বাস সার্ভিসে স্বদেশ ও নাফ পরিবহন, সেরা পরোপকারী পুলিশ সুপার আকতার হোসেন, দানভীর হিসেবে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সচ্ছ রাজনীতিবীদ হিসেবে বিএনপি নেতা ওলিউর রহমান আপেল, মোশারফ হোসেন, অধ্যাপক ইমতিয়াজ বকুল, ইব্রাহীম খলিল ও জামায়াত নেতা মুহাম্মদ ইসহাক, ড. আসগার ইবন হযরত আ’লী, আসাদুল ইসলাম আসাদ, সেরা রাজনৈতিক সংঘটক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ও যুবদল নেতা খাইরুল ইসলাম সজিব, সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা কমিটি, সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, সাংবাদিক সংগঠন সোনারগাঁ প্রেসক্লাব, সর্বোচ্ছ রেমিটেন্স আরোহণ করা ব্যাংক হিসেবে বাংলাদেশ ইসলামি ব্যাংক সোনারগাঁ শাঁখা, সর্বোচ্ছ রেমিটেন্স যোদ্ধা হুমায়ন কাবির ( ভট্টপুর), অভিবাসী সাহায্য সংস্থা ওকাপ, খ্যাতিমান সাংবাদিক হিসেবে আকতার হাবিব, আলোচিত সাংবাদিকতায় আল আমিন তুষার, সাহসী সাংবাদিকতায় মোঃ শাহাজালাল মিয়া ও মোঃ ফাহাদুল ইসলাম, ইসলামি শিক্ষা বিস্তারে ব্যাপক অবধান রাখায় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুম রানা, খ্যাতিজনক গ্রাম প্রধান হিসেবে হাজী মোঃ জজ মিয়া।

মোগরাপাড়া চৌরাস্তা আল -মদিনা শপিং কমপ্লেক্সের ৫ম তলায় এ সম্মাননা অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা ও সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের উপদেষ্টা ইব্রাহিম খলিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এ সম্মাননা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আরো উৎসাহিত করবে । এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে চলমান রাখার অনুরোধ করেন তিনি।

এসময় সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব মাস্টার বলেন, একজন ভালো মানুষকে তার কাজের স্বীকৃতি বা অনুপ্রেরণা দেওয়াই আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

সভাপতির বক্তব্যে জনাব ইব্রাহিম খলিল বলেন, আমরা সকলেই মানুষ আর মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সমাজকে ভালো রাখার জন্য আমাদের নতুন প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদেরও দায়বদ্ধতা রয়েছে । সেই দায়বদ্ধতা থেকে সবাইকে যার যার অবস্থান থেকে কিছু ভাল কাজ করে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net