1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় দিনব্যাপী জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪

চকরিয়ায় দিনব্যাপী জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

সুনির্দিষ্ট প্রয়োজন ও অধিকার চিহ্নিত করা এবং আলাদা জেন্ডার রোডম্যাপ তৈরির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে ইউএসএআইডি ইকোলাইফ প্রকল্প নেকম।

২৬ ডিসেম্বর ( বৃহষ্পতিবার) সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলা মোহনা মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভূক্তি, নারীর ক্ষমতায়ন, যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করেন আলোচক ও প্রশিক্ষকরা। আইনে নারীদের কি অধিকার দেয়া আছে এবং তা লংঘন হলে প্রতিকার পাওয়ার উপায় নিয়েও কর্মশালায় আলোচনা হয়।

নেকম সাইট অফিসার সিরাজুম মনিরের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নেকম ডিপিডি ড. শফিকুর রহমান ও কর্মশালার শুভ উদ্বোধন করেন ইউএনও মোঃ আতিকুর রহমান।

কর্মশালায় অংশগ্রহণকারী নারী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা ও প্রদানকৃত মতামত জেন্ডার রোডম্যাপ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান এনজিও সংস্থা এসআরপিভি’র সুমন চন্দ্র দাশ।

ইউএসএআইডি’র অর্থায়নে ও নেকম’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন বিট কর্মকর্তা খসরু আমিন, চকরিয়া থানার সাব ইন্সপেক্টর শফিক, ফাঁসিয়াখালী -মেদাকচ্ছপিয়া সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মোট ৪০ জন।
২৬/১২/২০২৪
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net