1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার হিহত, আহত ৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় বাস হেলপার হিহত, আহত ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল কালাম প্রকাশ আবুল হোসেন (৫২) নামে এক বাস হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় বাসের আরো পাঁচজন যাত্রী আহত হয়েছে। আহতদের চৌদ্দগ্রাম সহ কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। নিহত আবুল হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরকাদিরা গ্রামের মৃত আব্দুর রব এর ছেলে। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় ‘হোটেল খাদিজা ইন’ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। রোববার (০১ ডিসেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম।

মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৫৪) কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি এলাকায় হোটেল খাদিজা ইন এর সামনে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস হেলপার আবুল হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে বাসের আরো পাঁচজন যাত্রী। আহতরা হলো: চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরা গ্রামের অরুন চক্রবর্তীর ছেলে বনু চক্রবর্তী (৪০), তরুণ চক্রবর্তী (৪৬), সম্পন্ন চক্রবর্তী (৯) ও জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের এবাদুল হকের ছেলে জাহিদুল হক (২৪) সহ অজ্ঞাতনামা আরও একজন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহত বাস হেলপার আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net