1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে : কবি ফরহাদ মজহার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে : কবি ফরহাদ মজহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

প্রখ্যাত কবি, গবেষক ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে। রাজনীতি মানে আমাদের একটি সমাজ। ফ্যাসিজম আমাদের সকলের মধ্যেই রয়েছে। আমরা যদি ইতিহাস ভুলে যাই, তবে আমরাও ফ্যাসিজম হয়ে যাবো। ক্ষমতা থাকাকালীন শেখ হাসিনা ও একটি পক্ষও বলা শুরু করেছে এবং ইতিহাসকে ভুলে গিয়েছিলেন। সেজন্য তারা ফ্যাসিজম হয়ে গিয়েছে। তিনি তরুণ প্রজম্মকে বেশি বেশি বই পড়ে, ইতিহাস জানার উপর গুরুত্বারোপ করে বলেন, তোমার যত বেশি কুরআন, হাদিস এবং বই পড়বে, তত বেশি ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তিনি সোমবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের কোমাল্লায় ‘বিলকিস আলম পাঠাগার’ এর উদ্যোগে আয়োজিত “গণঅভ্যুত্থান পরবর্তী সমাজ গঠন ও বই পড়ার প্রয়োজনীয়তা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার আগামী ৩১ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ সহ ছাত্রজনতার শহীদ মিনারের গণজমায়েত সর্ম্পকে বলেন, আমি জানিনা তারা ঐদিন কি ঘোষণা করতে যাচ্ছেন। তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো, রাষ্ট্র ও সরকার এক নয়, জনগণের সার্বভোমত্বই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র এবং সরকার এই দুইটি বিষয় আমাদের কাছে পরিষ্কার নয়, আমরা আশা করবো ছাত্ররা আগামীকালে ঘোষনায় আমাদের কাছে এই বিষয়গুলো পরিষ্কার করবেন। ফরহাদ মজহার আরও বলেন, আমরা সকলে মিলেমিশে একটা সমাজ। এই সমাজে থাকবে রাজনীতি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং সকলেই মিলে হবে একটি আদর্শ সমাজ। এমন সমাজ যদি সৃষ্টি করতে পারি, তাহলেই আমাদের মধ্যে কোন ফ্যাসিজম হবে না। আর যদি না পারি, তবে আমাদের মধ্যে আবারও ফ্যাসিজম সৃষ্টি হবে।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে ‘বিলকিস আলম পাঠাগার’ এর উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কবি, গবেষক ও দার্শনিক ফরহাদ মজহার।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব:) অধ্যাপক এইচ আর হারুন, বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি আগা আজাদ চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন। বিশিষ্ট সমাজসেবক মাওলানা মো: নুরুল আলম খাঁন এর সভাপতিত্বে ও তরুণ কবি, সাংবাদিক ইমরান মাহফুজ এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ^বিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন আহমাদ, বিশিষ্ট কবি গবেষক ও সাহিত্যিক ড. কাজল রশীদ শাহীন, বানান এর সম্পাদক মোহাম্মদ রাসেল, সম্পাদক ও শিশু সাহিত্যক মামুন সারওয়ার, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক আবিদ আজম প্রমুখ। এ সময় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন পর্যায়ের সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net